প্রকাশিত: Thu, Apr 6, 2023 9:16 AM
আপডেট: Thu, Jun 4, 2026 9:49 PM

দেশ বিরাট উন্নত, শুধু আগুন নেভানোর পানি থাকে না!

আব্দুর নূর তুষার : ফায়ার হাইড্র্যান্ট হলো, পানির মেইন লাইনের সঙ্গে লাগানো ভাল্ব যুক্ত সংযোগ ব্যবস্থা, যা আগুন নেভানোর জন্য শহরের সকল স্থানে নির্দিষ্ট দূরত্ব রেখে বসানো হয়। অষ্টাদশ শতক থেকে ইউরোপ ও এশিয়ায় এটা ব্যবহৃত হচ্ছে। ঢাকা শহরে ফায়ার হাইড্র্যান্ট কয়টা আছে? কোন কোন জায়গায়? বঙ্গবাজারে আগুন ধরার পর আগুন নেভানোর পানি ফুরিয়ে গিয়েছিলো। এই বাজারের উল্টো দিকেই ফায়ার সার্ভিসের প্রধান দপ্তর। এখান থেকে আগুনের শিখা পুলিশের সদর দপ্তরের ব্যারাক পুড়িয়েছে। বিদ্যুৎ বন্ধ হবার পর ব্যাকআপ ফুরিয়ে যাওয়ায় ৯৯৯ সেবাও বন্ধ হয়ে গিয়েছিলো।

৯৯৯ সেবা বন্ধ হবার যুক্তি খুবই দুর্বল। ব্যাকআপ জেনারেটর থাকা উচিত ও সেটা একাধিক। এই আগুনেই ৯৯৯ বন্ধ হয়ে গেলে, ভূমিকম্প হলে কি হবে বুঝতে পারছেন? কিছুদিন পরপর ড্রোন দিয়ে মেট্রোরেল, ৬০০ ফুট রাস্তা আর বড় বড় ভবন দেখিয়ে উন্নয়ন হয়েছে বললেই দেশ সিংঙ্গাপুর হয়ে যায় না। উন্নত শহরে হাইড্র্যান্ট থাকে। ৯৯৯ সেবার রিডানডেন্সি থাকে। ধরা যাক, চানখারপুলের ৯৯৯ অফিস বন্ধ হলো, সঙ্গে সঙ্গে মহাখালিতে সেটা চালু করার ব্যবস্থা থাকে। এটাকে বলে রিডানড্যান্সি। যাই হোক। দেশ তো বিরাট উন্নত। শুধু আগুন নেভানোর পানি থাকে না। এই আর কী। এর সঙ্গে ছবিটা তুলেছেন ইু ইবহ ঝপযঁসরহ-ঙহি ড়িৎশ, ঈঈ ইণ-ঝঅ ২.৫, 

যঃঃঢ়ং://পড়সসড়হং.রিশরসবফরধ.ড়ৎম//িরহফবী.ঢ়যঢ়?পঁৎরফ=১৪৯৩১২২ এটার নাম ফায়ার হাইড্র্যান্ট। পুরনো ঢাকায় কিছু ছিলো এককালে। লেখক: মিডিয়া ব্যক্তিত্ব। ফেসবকু থেকে